ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

শ্রমবাজার খুলতে চার শর্ত দিলো মালয়েশিয়া

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৫:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৫:০০:৩৪ অপরাহ্ন
শ্রমবাজার খুলতে চার শর্ত দিলো মালয়েশিয়া
দীর্ঘ এক বছর পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বাংলাদেশের জন্য। তবে এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে দেশটি। এর মধ্যে রয়েছে মানবপাচার ও মানি লন্ডারিং মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা এবং অভিবাসন ব্যয় কমাতে সহযোগী এজেন্সি পদ্ধতি বাতিল করা।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠক শেষে শ্রমিক প্রেরণ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতেই নতুন করে এসব শর্ত আরোপ করে মালয়েশিয়া।

চুক্তিতে শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, মিয়ানমার ও পাকিস্তান থেকেও শ্রমিক নেয়ার বিষয়ে সম্মতি দেয় দেশটি।

সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসনে খরচ বেশি হলে দালালচক্র সক্রিয় হয় এবং প্রতারণার ঝুঁকি বাড়ে। তাই সহযোগী এজেন্সির (অ্যাসোসিয়েট বেয়ারার) পদ্ধতি বাতিল করাই হবে শ্রমিক সুরক্ষার প্রথম ধাপ। এতে করে শ্রমিকরা কম খরচে মালয়েশিয়ায় যেতে পারবেন এবং প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও কমে যাবে।

জানা গেছে, আগামী কয়েক বছরে প্রায় ১২ লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। এর একটি বড় অংশ বাংলাদেশ থেকে যেতে পারে বলে আশা করা হচ্ছে। শ্রমিকদের জন্য এটি বড় সুখবর, কারণ দেশটিতে সাধারণ শ্রমিকদের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, যথাযথ সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বাংলাদেশ বছরে অতিরিক্ত প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স পেতে পারে। এজন্য অভিবাসন ব্যয় কমানো এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল