ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৫:০৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৫:০৫:৩৮ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ মৌসুমের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার প্রাইজমানির পরিমাণ প্রায় দ্বিগুণ—মোট ৫.৭৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা।

আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। আগের আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার।

রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা ভারতীয় দল পাচ্ছে ১.৪৪ মিলিয়ন ডলার।

তালিকার সপ্তম ও অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল পাবে যথাক্রমে প্রায় ৮ কোটি ৫০ লাখ এবং ৭ কোটি ৭০ লাখ টাকা।

চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ৬৯.৪৪ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, আগামী ১১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী