ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লা লিগায় অভিষেক মৌসুমে মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে এমবাপ্পে

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৫:০৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৫:০৯:১৭ অপরাহ্ন
লা লিগায় অভিষেক মৌসুমে মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে এমবাপ্পে
 
লা লিগার ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যোগ করলেন কিলিয়ান এমবাপ্পে। বুধবার (১৪ মে) মায়োর্কার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ১৯৫৩-৫৪ মৌসুমে আলফ্রেডো ডি স্টেফানো গড়া ২৭ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন এই ফরাসি তারকা। লা লিগায় নিজের অভিষেক মৌসুমেই এমবাপ্পের গোল এখন ২৮।

লা লিগা ছাড়াও সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৪০। সামনে আরও কয়েকটি ম্যাচ বাকি আছে। অর্থাৎ সুযোগ আছে মৌসুম শেষ হওয়ার আগেই নতুন আরেকটি ইতিহাস গড়ার।

বিভিন্ন মহলে আলোচনা ছিল— রিয়ালের মতো এমবাপ্পেরও কি এবারের মৌসুমটা হতাশাজনক? কিন্তু সংখ্যাটা বলছে ভিন্ন কথা। মৌসুম এখনো শেষ হয়নি, এর মধ্যেই ফ্রেঞ্চ ফরোয়ার্ডের গোলের সংখ্যা তিন ডজন ছাড়িয়ে গেছে। যা পারেননি বিগত দিনে রিয়ালের জার্সিতে খেলা রোনালদো, বেনজেমা কিংবা ফান নিস্তেলরুইর মতো স্ট্রাইকাররাও।

মায়োর্কার বিপক্ষে ম্যাচে আলফ্রেডো ডি স্টেফানোর ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপ্পে। রিয়ালে পা রাখার পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন তিনি। এই অর্জনটি নেই এমনকি লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরও।

গত পাঁচ মৌসুমের পরিসংখ্যান বলছে, এমবাপ্পে মানেই গোলের ফোয়ারা। ২০২০-২১ মৌসুমে ৪২ গোল, ২০২১-২২ এ ৩৯, ২০২২-২৩ মৌসুমে ৪১ এবং সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে করেন ৪৪ গোল। চলতি মৌসুমে গোল সংখ্যা এরইমধ্যে ৪০ ছুঁয়েছে। এখন দেখার পালা— মৌসুম শেষে কতটি গোল নিয়ে থামেন এই ফরাসি সুপারস্টার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা