ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ছেলেদের সঙ্গে ফোনালাপের অনুমতি পেলেন ইমরান খান

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৬:০২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৬:০২:১৩ অপরাহ্ন
ছেলেদের সঙ্গে ফোনালাপের অনুমতি পেলেন ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বিদেশে থাকা দুই ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোরও অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।বুধবার ইসলামাবাদের একটি বিশেষ আদালত আদিয়ালা কারা কর্তৃপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। খবর ডনের। 



গত মাসে ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ কারাবন্দি ইমরান খানের পক্ষে করা দুটি আবেদন অনুমোদন করেন। এসব আবেদনে বিদেশে অবস্থানরত ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার ও ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি চাওয়া হয়েছিল। আদালত তখন এ সুবিধাগুলো দেওয়ার বিষয়ে আদিয়ালা কারা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েছিলেন।কারা কর্তৃপক্ষ আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল। গতকাল এ আবেদনের বিষয়ে আদালতে শুনানি হয়। পরে আদালত আবেদনটি খারিজ করে দেন।




গত সোমবার ইসলামাবাদ আদালতে করা এক আবেদনে আদিয়ালা কারাগারের তত্ত্বাবধায়ক দাবি করেন, গত ১০ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি আদালতের দেওয়া আদেশগুলো ‘বন্দিদের প্রাপ্য মর্যাদা ও অবিচ্ছেদ্য সমান অধিকারের নীতির পরিপন্থি’। তার যুক্তি হলো, ইমরানকে এ দুই বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের চেতনা এবং পাকিস্তানের কারা বিধিমালার পরিপন্থি হবে।



গতকাল আদালতের আদেশের কপি পেয়েছে ডন। এতে বলা হয়, জানুয়ারির ১০ ও ২৮ তারিখ এবং ফেব্রুয়ারির ৩ তারিখে দেওয়া আদেশগুলো সব প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করেই দেওয়া হয়েছে। যথোপযুক্ত কারণ দেখাতে না পারায় কারা তত্ত্বাবধায়কের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
আদালতের দেওয়া তিনটি আদেশ কঠোরভাবে মেনে চলতে কারা তত্ত্বাবধায়ককে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।


আদালতের আদেশের ঠিক এক দিন আগে ইমরান খানের দুই ছেলে ২৮ বছর বয়সি সুলেমান খান ও ২৬ বছর বয়সি কাসিম খান জনসমক্ষে উপস্থিত হন। তারা তাদের বাবার কারাবন্দিত্বের বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। সুলেমান ও কাসিম বাবার মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, তাদের সীমিত সময়ের জন্য বাবার সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া যে সময়ে কথা বলতে দেওয়া হয়, সেটি উপযোগী সময় নয়। একবার ফোনকল মিস করলেই আবার কথা বলার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। বাবার সঙ্গে দুই বা তিন মাস অন্তর একবার কথা বলার সুযোগ হয় বলে দাবি করেন তারা।



ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি। বর্তমানে তিনি ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। এ ছাড়া ২০২৩ সালের ৯ মে অনুষ্ঠিত বিক্ষোভের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন