ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৬:২০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৬:২০:১৫ অপরাহ্ন
মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে বেধড়ক প্রহার করা হচ্ছে। ভিডিওটি নিয়ে অনেকে দাবি করতে থাকেন, আক্রান্ত ব্যক্তি ঢালিউডের খলঅভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

ভিডিওটি বুধবার (১৪ মে) রাতে ভাইরাল হয়। এতে দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। তবে এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি খণ্ডন করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

চিত্রনায়িকা রেসি এবং শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেন—ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি মিশা সওদাগর নন। রেসি তার পোস্টে লেখেন,

“একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সওদাগর ভাইয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।”

মিশা সওদাগরের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া না গেলেও শিল্পী সমিতি ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।

সুতরাং ভিডিওটির সঙ্গে মিশা সওদাগরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী