ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৬:৩৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৬:৩৪:৪৩ অপরাহ্ন
শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান
কারাবন্দি অবস্থায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের সঙ্গে সরাসরি সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ। এরপর গত সোমবার (১২ মে) আদিয়ালা কারাগারে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান দেখা করেন ইমরান খানের সঙ্গে। সেখানেই আলোচনায় সম্মতি দেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে স্পষ্টভাবে জানান, আলোচনার সব প্রক্রিয়া হতে হবে গণমাধ্যমের চোখের আড়ালে, অর্থাৎ ক্যামেরার পেছনে। যেন ফলপ্রসূ আলোচনা সম্ভব হয় এবং রাজনৈতিক সমঝোতার পথ সুগম হয়।

এদিকে ইমরান খানের সম্মতির পর সরকারের সঙ্গে যোগাযোগ শুরুর প্রস্তুতি নিচ্ছে পিটিআই। দলটির নেতারা বলছেন, অতীতে আলোচনার অনেক চেষ্টাই ব্যর্থ হয়েছে গণমাধ্যমে অতিরিক্ত প্রচার ও রাজনৈতিক চাপের কারণে। এবার তারা গোপনীয়তা রক্ষা করে বাস্তবসম্মত আলোচনা চান।

উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় পরিষদে দেয়া বক্তব্যে পিটিআইকে সংলাপে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ। সেই প্রস্তাবকেই স্বাগত জানিয়ে এবার সরাসরি আলোচনায় আগ্রহ দেখালেন ইমরান খান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা