ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৭:০৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৭:০৭:০৭ অপরাহ্ন
ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে অভিযান চালিয়ে অন্তত ১৮ বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। এসময় গোলাগুলির মধ্যে পড়ে নিহত হয়েছেন আরও তিন বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

বুধবার চালানো ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ানতুরি। তার ভাষ্য, অভিযানে ব্যবহার করা হয়েছিল অ্যাসল্ট রাইফেল, তীর-ধনুক এবং দেশীয় অস্ত্র। তবে সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি।

ঘটনার পর পাপুয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন জানিয়েছে, স্থানীয় গির্জা সূত্রে তারা নিশ্চিত হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় এক হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সংগঠনটির পাপুয়া শাখার প্রধান রোনাল্ড রিচার্ড বলেন, রাতের বেলায় যখন গ্রামবাসী ঘুমাচ্ছিলেন, তখন এই অভিযান চালানো হয়। এতে এক শিশুর কানে গুলির আঘাত লাগে বলেও জানান তিনি। তবে কোন পক্ষের গুলিতে শিশু আহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ পাপুয়া অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এক বিতর্কিত গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে। অনেকে ওই গণভোটকে অবৈধ বলে মনে করেন। দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে লড়ছে সেখানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলো।

বিদ্রোহীরা অতীতেও একাধিক বিদেশিকে জিম্মি করেছে। ১৯৯৬ সালে ২৬ জন বন্যপ্রাণী গবেষক এবং সম্প্রতি ১৯ মাস জিম্মি রাখার পর এক নিউজিল্যান্ডের পাইলটকে মুক্তি দেয় তারা।

সাম্প্রতিক এক ঘটনায় বিদ্রোহীরা দাবি করেছে, তারা স্বর্ণ খনির শ্রমিক সেজে আসা ইন্দোনেশিয়ার সেনা সদস্যদের গুলি করে হত্যা করেছে। নিহতের সংখ্যা অন্তত ১৭ জন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা