ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুক্তি পেল শাওকীর ‘গুলমোহর’

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৭:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৭:২৭:১২ অপরাহ্ন
মুক্তি পেল শাওকীর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ দিয়ে ওটিটি দর্শকের হৃদয় জয় করেছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। সেই দুটি সিরিজের পর তিন বছর অপেক্ষায় ছিলেন দর্শক—এই নির্মাতা আবার কবে ফিরবেন নতুন কোনো গল্প নিয়ে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শাওকী হাজির হলেন তার তৃতীয় ওয়েব সিরিজ ‘গুলমোহর’ নিয়ে।

বৃহস্পতিবার (১৫ মে) চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম সিজন। আট পর্বের এই সিজনে তুলে ধরা হয়েছে এক পারিবারিক গল্প, যার গভীরে রয়েছে উত্তরাধিকার, দ্বন্দ্ব, অপহরণ, রাজনীতি এবং রহস্য।

গত ৮ মে রাতে মুক্তি পায় ‘গুলমোহর’ এর ট্রেলার। ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারটি দেখে দর্শক ইতোমধ্যেই বুঝে নিয়েছেন—এটি শুধু একটি বাড়িকে কেন্দ্র করে পারিবারিক টানাপোড়েনের গল্প নয়, বরং এতে রয়েছে রহস্যের ঘনঘটা ও নাটকীয় মোড়।

সিরিজটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী ও মারুফ প্রতীক। অভিনয়ে রয়েছেন শক্তিশালী এক তারকা দল। রয়েছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন ও মোস্তফা মনওয়ার।

তবে সবচেয়ে বড় চমক হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রজেক্টে অভিনয় করলেন তিনি। তার উপস্থিতি সিরিজটিকে আন্তর্জাতিক মাত্রায় গুরুত্ব দিচ্ছে।

‘গুলমোহর’-এর মাধ্যমে শাওকী আবারও প্রমাণ করলেন, তিনি গল্প বলার নতুন ঘরানা গড়ে তুলেছেন, যেখানে রহস্য, আবেগ এবং সমাজ বাস্তবতা একসঙ্গে মিলেমিশে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা