ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত: পাকিস্তান

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১০:০২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১০:০২:৫৭ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা জানান। খবর দেশটির সংবাদমাধ্যম ডনের।এর আগে, দুই প্রতিবেশীর সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়। যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী।ইসহাক দার জানান– ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে, ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারও কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি।কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

 

১২ মে হটলাইনে যোগাযোগ করেন ভারত-পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তাব্যক্তিরা। এতে ১৪ মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধবিরতি। এখন জানা গেলো, যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে ১৮ মে পর্যন্ত।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী