ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রাজিল ফুটবলে তোলপাড়, প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১০:৪১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১০:৪১:৫৯ পূর্বাহ্ন
ব্রাজিল ফুটবলে তোলপাড়, প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগের চারদিন পরই আদালতের আদেশে বরখাস্ত হয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ।‘ও গ্লোবো’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ মে) রিও ডি জেনেইরোর আদালতের বিচারক গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এই সিদ্ধান্ত দেন এবং সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনেন।গত সোমবার কার্লো আনচেলত্তির নাম হেডকোচ হিসেবে ঘোষণা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফলে গত ৬০ বছরে ব্রাজিল ডাগআউটে এই প্রথম কোনো বিদেশি কোচ দেখা যাবে।


 

এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তার মতে, ব্রাজিলকে কোচিং করাতে বিদেশি কোচের দরকার নেই। এমন মন্তব্যের একদিন পরই বরখাস্ত করা হয়েছে সিবিএফ সভাপতিকে। আদালত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আদেশ দিয়েছে।এবার দ্বিতীয়বারের মতো রিও ডি জেনেইরোর আদালত রদ্রিগেজকে সরিয়ে দিলো। ২০২৩ সালের ডিসেম্বরে একবার তাকে সরানো হয়েছিল, কিন্তু বিচারপতি গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর ফের দায়িত্বে ফিরে আসেন তিনি।

উল্লেখ্য, সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন এদনালদো রদ্রিগেজ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা