ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জুমার নামাজের পর গণঅনশনে বসবে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১২:১৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১২:১৪:৫৬ অপরাহ্ন
জুমার নামাজের পর গণঅনশনে বসবে জবি শিক্ষক-শিক্ষার্থীরা
জুমার নামাজের পর গণঅনশনের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সমস্যা সমাধান ও দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়নসহ মোট চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।গত কয়েকদিন ধরেই চার দফা দাবিতে লাগাতার আন্দোলনে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।



শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।তিনি বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল শুক্রবার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা একত্রিত হয়ে সমাবেশ করবেন। বাদ জুমা থেকে শুরু হবে গণঅনশন কর্মসূচি।




তাদের চার দফা হলো—১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম