ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মসজিদে যান ট্রাম্প, জানালেন অনন্য অনুভূতি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০২:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০২:২২:০৮ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মসজিদে যান ট্রাম্প,  জানালেন অনন্য অনুভূতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে প্রথমবার মসজিদ পরিদর্শন করে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে এটিই ছিল জনসমক্ষে তার প্রথম কোনো মসজিদ পরিদর্শন। 


দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে  কূটনৈতিক সফরে মধ্যপ্রাচ্যে যান ট্রাম্প। এসময় আবুধাবির এই বিখ্যাত ইসলামিক স্থাপত্যে যান তিনি। ঐতিহ্য অনুযায়ী নিয়ম মেনে তিনি মসজিদের প্রবেশের আগে জুতা খুলে ফেলেন। এ সময় আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ আল নাহিয়ান তাকে মসজিদ পরিদর্শনে সঙ্গ দেন।
 
ট্রাম্প বলেন, 'এটি কত সুন্দর! সত্যিই দারুণ। এটি একটি অসাধারণ সংস্কৃতি।' খবর এনপিআরের। সাদা মার্বেলের গম্বুজ, রঙিন ফুলের নকশা করা ইতালিয়ান মার্বেল মেঝে এবং দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর জন্য পরিচিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ কেবল পর্যটকদেরই নয়, বিশ্বনেতাদের কাছেও এক আকর্ষণীয় সাংস্কৃতিক গন্তব্য।আবুধাবিতে ট্রাম্পকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা গড়ে উঠেছে ট্রাম্পের প্রথম মেয়াদে। ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে এই সম্পর্ক দৃঢ়তা পায়।এই সফর ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় ধাপ। এর আগে তিনি সৌদি আরব ও কাতারে বিশেষ আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা পান — যেখানে তাকে রাজকীয় রীতিতে আরব ঘোড়া, সম্মান গার্ড এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করা হয়।
 


ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্কও এই অঞ্চলজুড়ে বিস্তৃত। আবুধাবি, রিয়াদ ও দোহায় ট্রাম্প ব্র্যান্ডের টাওয়ার ও গলফ কোর্স গড়ে তোলা হচ্ছে। ইউএই-এর একটি ফান্ড ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল ব্যবহার করে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্স-এ ২ বিলিয়ন ডলার বিনিয়োগও সম্পন্ন করেছে।মসজিদ পরিদর্শনের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ এবং মসজিদ কর্তৃপক্ষের ড. ইউসুফ আল-ওবাইদি ও আমিনা আলহামাদি।




উল্লেখ্য, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেড কুশনার ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই মসজিদ পরিদর্শন করেছিলেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনও ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শেখ জায়েদ মসজিদ পরিদর্শন করেন।তবে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো মসজিদে ট্রাম্পের সফরের তথ্য পাওয়া যায়নি। যদিও ব্যক্তিগত জীবনে তিনি কোনো মসজিদে গেছেন কিনা, তা নিশ্চিত নয়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত গির্জা সফর করলেও, খুব কম সংখ্যক প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে মসজিদ পরিদর্শন করেছেন। ১৯৫৭ সালে প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার ওয়াশিংটন ডিসিতে একটি মসজিদ উদ্বোধন করেন এবং ২০০১ সালে ৯/১১ হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ সেখানে ভাষণ দেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে বাল্টিমোরের একটি মসজিদে সফর করেন।





উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন— 'মসজিদগুলো থেকে ঘৃণামূলক ধারণা ছড়ায়' এবং সেগুলো নজরদারির আওতায় আনার পরামর্শ দেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন।বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক ইসলামিক স্থাপত্য শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন ট্রাম্প। তার সঙ্গে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও ইসলামিক শিল্পকলার এক অনন্য প্রতীক। এটি দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্বপ্নের বাস্তব রূপ।



 ১৯৯৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৭ সালের ঈদুল আযহা উপলক্ষে এটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।



 গালফ নিউজ জানায়, ট্রাম্প মসজিদের বিস্তৃত প্রাঙ্গণ, মনোমুগ্ধকর স্থাপত্য ও সূক্ষ্ম ইসলামী শিল্পকর্ম ঘুরে দেখেন। এ সময় তাকে শেখ জায়েদের উত্তরাধিকার, ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্যশৈলীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। পরিদর্শনকালে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের মহাপরিচালক ইউসুফ আল-ওবাইদলি-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা