ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৩:০৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৩:০৪:৩৪ অপরাহ্ন
প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। বলা হচ্ছে, এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন মতে, আফগানিস্তানের তালেবান সরকার কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কয়েকদিন পরই মুত্তাকির সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ হলো।
যদিও আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। ফোনালাপের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জয়শঙ্কর লেখেন, ‘আজ (১৫ মে) সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা করেছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’



 তিনি আরও লেখেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত-আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার প্রতি মুত্তাকির দৃঢ় প্রত্যাখ্যানকেও স্বাগত জানিয়েছি।’ তালেবানের যোগাযোগ-বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদের মতে, ফোনালাপের সময় আমির খান মুত্তাকি ড. জয়শঙ্করকে আফগান নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসার জন্য আবেদন করছেন তাদের জন্য আরও ভিসা দেওয়ার অনুরোধ করেছেন। 




 তিনি আরও উল্লেখ করেন, এ বৈঠকে দ্বিপাক্ষীক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দিদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি তথা যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন তিনি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট