ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

হলুদ মেশানো দুধ কাদের জন্য ক্ষতিকর?

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০১:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০১:৪৮:৩০ অপরাহ্ন
হলুদ মেশানো দুধ কাদের জন্য ক্ষতিকর?
উপকারী একটি ভেষজ হলো হলুদ। আর হলুদ মেশানো দুধ বা গোল্ডেন মিল্ককে সবচেয়ে স্বাস্থ্যকর পানীয়ের একটি মনে করা হয়। আসলে হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এগুলো নানা ধরনের অসুখ থেকে বাঁচতে আমাদের সাহায্য করে। সেইসঙ্গে দুধেরও রয়েছে অসংখ্য উপকারিতা। আমাদের প্রতিদিনের পুষ্টির একটি বড় অংশ পাওয়া যায় দুধ থেকে। তবে উপকারী হলুদ মেশানো দুধ সবার জন্য কিন্তু উপকারী নয়। বরং কারও কারও জন্য হতে পারে ক্ষতিকর। কাদের জন্য? চলুন জেনে নেওয়া যাক-

নিম্ন রক্তচাপ থাকলেঃ যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তারা হলুদ দুধ পান করা এড়িয়ে চলবেন। কারণ এই পানীয় তাদের জন্য ক্ষতিকর হতে পারে। এর কারণ হিসেবে দেখা গেছে যে, হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক রক্তচাপ আরও কমাতে পারে। যে কারণে নিম্ন রক্তচাপে আক্রান্ত রোগীরা এই দুধ পান করলে সমস্যায় পড়তে পারেন।অনেকের ক্ষেত্রে হলুদ দুধ পান করার ফলে অ্যালার্জি দেখা দিতে পারে। এই পানীয় পান করার পর যদি আপনার ফুসকুড়ি, চুলকানি বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে এটি বাদ দেওয়াই উত্তম। আর পান করতে চাইলে অবশ্যই বিশেষজ্ঞের মতামত নিয়ে নেবেন।

গলব্লাডারে সমস্যা থাকলেঃ যাদের গলব্লাডার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য হলুদ মেশানো দুধ উপকারী নয়। এক্ষেত্রে তাদের এই পানীয় এড়িয়ে চলা উচিত। কারণ হলুদ পিত্ত উৎপাদন সক্রিয় করে গল ব্লাডারের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যাদের পিত্তজনিত কোনো সমস্যা রয়েছে তারা এই দুধ একেবারেই এড়িয়ে চলবেন।

আয়রনের ঘাটতি থাকলেঃ অনেকে আয়রনের ঘাটতি পূরণের জন্য নানা ধরনের খাবার খান। তবে যাদের এই ঘাটতি আছে তারা হলুদ মেশানো দুধ একেবারেই পান করবেন না। কারণ হলুদ দুধে উপস্থিত আয়রন শোষণে বাধা সৃষ্টি করে এবং শরীরে রক্তস্বল্পতা সৃষ্টি করতে পারে। তাই যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা হলুদ মেশানো দুধ এড়িয়ে চলবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন