ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৩:০৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৩:০৬:৪৭ অপরাহ্ন
বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১
নকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে ৩১ মাওয়াদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই অভিযানকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘নকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান’ বলে অভিহিত করেছেন।বুধবার অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তে কারেগুত্তালু পাহাড়ে এই অভিযান চালানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 



এই অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।



তিন সপ্তাহ ধরে চলা এই সেনা অপারেশন ছিল মূলত নকশাল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের অভিযানের অংশ। ১৯৬৭ সালে শুরু হওয়া একটি অতি-বাম মাওবাদী এই আন্দোলনের বিরুদ্ধে বরাবরই দমন নীতি প্রয়োগ করে ভারত।



আল জাজিরা বলছে, নকশালরা এই অঞ্চলের উপজাতি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে। অঞ্চলটির কারেগুত্তালু পাহাড়গুলোতে বেশ কয়েকটি নকশাল সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল, যেখানে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেয়া হতো।

প্রতিবেদেন আরও বলা হয়, ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এই গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার। এই সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী।



তিন সপ্তাহের এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে চেষ্টা চালিয়েছে।’



অমিত শাহ বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুত্তালু পাহাড়ে তাদের ৩১ জনকে হত্যা করেছে। আমি অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা