ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশ দলের নতুন হোম জার্সি উন্মোচন, মিলবে যেভাবে

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৪:০১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৪:০১:০৮ অপরাহ্ন
বাংলাদেশ দলের নতুন হোম জার্সি উন্মোচন, মিলবে যেভাবে
বাংলাদেশ ফুটবল দলের নতুন হোম জার্সি উন্মোচন করেছে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’। বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কিট স্পন্সর হিসেবে চুক্তি করে প্রতিষ্ঠানটি। যাত্রার শুরুতে ‘দৌড়’ প্রকাশ করেছিল দেশের প্রথম অ্যাওয়ে জার্সি, এবার এল নতুন হোম জার্সি।



নতুন হোম জার্সিতে এবার লাল-সবুজের বদলে সাদা রঙের আধিক্য দেখা গেছে। জার্সির সামনের ও পেছনের অংশজুড়ে রয়েছে সাদা রঙ, কাঁধে সবুজ এবং ডিজাইনের বাউন্ডারিতে লাল রঙের ব্যবহার। ‘ভি’ আকৃতির কলার ও হাতার নিচের দিকে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে। নতুনত্ব এসেছে কাঁধের ডিজাইনেও।


জার্সি উন্মোচনের পাশাপাশি ‘দৌড়’ সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের খেলোয়াড় জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিক কাজীর পরনে নতুন জার্সির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করছেন নতুন ডিজাইনের, আবার কেউ সাদা রঙের আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছেন।


‘দৌড়’ বিজ্ঞপ্তিতে জানায়, এটি শুধুমাত্র একটি পোশাক নয়, এটি একটি আবেগ, একটি সম্মিলিত স্বপ্নের প্রতীক। আপনি যেখানে থাকুন না কেন, এই জার্সি গায়ে মানেই আপনি সেই স্বপ্নের অংশ।

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে (পূর্ব নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। ওই ম্যাচেই নতুন হোম জার্সিতে খেলতে দেখা যেতে পারে জামাল ভূঁইয়াদের। একই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

সমর্থকরা চাইলে নতুন হোম জার্সিটি ‘দৌড়ের’ অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। জার্সিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৯৯ টাকা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম