ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

কাকরাইলের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন জবির সাবেক শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৫:১২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৫:১২:৫৩ অপরাহ্ন
কাকরাইলের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন জবির সাবেক শিক্ষার্থীরা
আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো কাকড়াইল মোড়ে অবস্থান করছে জবি শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল থেকে অবস্থানের পাশাপাশি গণঅনশনও শুরু করেছেন তারা। আজ পূর্বঘোষিত জবিয়ান সমাবেশ ও গনঅনশন কর্মসূচিকে কেন্দ্র করে কাকড়াইল মোড়ে জমায়েত স্থল কানায় কানায় পরিপূর্ণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিছিল সহ সমাবেশ স্থলে যোগ দিতে দেখা যায়। সকাল ১০টার পর থেকে শিক্ষক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে সমাবেশস্থলে যোগ দেন।



সমাবেশস্থলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। জবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহীন আহমেদ খান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় মৌলিক দাবি হলো হলের দাবি। আমি ১৩ বার জেল খেটেছি জবির হল আন্দোলনের মামলায়। আমরা ফাঁসির দড়িতে যেতে রাজি কিন্ত আমাদের মৌলিক দাবি মানতে হবে। আমিরা ঝিমিয়ে পড়িনি। এই দাবি আদায় না হলে জবির সাবেকরা বর্তমানদের সঙ্গে কাধ মিলিয়ে কিভাবে দাবি আদায় করতে হয় তা আমরা জানি।’


সাবেক শিক্ষার্থী ও অ্যাডভোকেট মো. রনি মিয়া বলেন, ‘এক শিক্ষার্থীর অনিচ্ছাকৃতভাবে বোতল আকাশে ছুড়লে দুর্ঘটনাবশত তা গিয়ে লাগে উপদেষ্টার লাগে। এরজন্য হাজারের ওপর শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা বৈধ বলে প্রকাশ করেছেন। হাজার শিক্ষার্থী এবং শিক্ষকের ওপর সরাসরি টিয়ারগ্যাস, লাঠিচার্জ এর চেয়ে ১৫ গ্রাম ওজনের একটা বোতল উপদেষ্টাদের বেশি কষ্ট দিয়েছে।’তিনি আরও বলেন, ‘দাবি সংশ্লিষ্ট অন্যান্য উপদেষ্টা (শিক্ষা, অর্থ, স্বরাষ্ট্র) ঘটনাস্থলে উপস্থিত না হয়ে নির্লিপ্ততা এবং দায়িত্বে অবহেলা করেছেন। আগের ফ্যাসিস্ট মতবাদ লালন না করে শিক্ষার্থীদের হৃদয়ের দাবি মেনে নিন।’




আরেক সাবেক ছাত্র সহিদুল ইসলাম ভূইয়া বলেন, ‘এটা শুধু বর্তমান শিক্ষাদের দাবি নয়, এটা সাবেকদেরও দাবি এখনো সরকার কোনো বিবৃতি দেয়নি। শিক্ষকদের যেভাবে মেরেছে তাতেও সরকারের টনক নড়েনি। এটা চরম অন্যায়। গণঅভ্যুত্থানের অন্যান্য নেতারা শিক্ষার্থীদের পাশে না থেকে সরকারের দালালি করছে। দাবি আদায় না করে জবিয়ানরা ঘরে ফিরবে না।’



শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্নাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন