ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা বিএনপির আগ্রহে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান : আইন উপদেষ্টা মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ ত্রয়োদশ জাতীয় সংসদ: মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি মোদি-শেহবাজসহ আরও যেসব বিশ্বনেতা পেলেন শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২ নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ নির্বাচনে হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল বিএনপিকে চীনের উষ্ণ অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াতে ইসলামীর রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি এক আসনেও

গাজাবাসীদের অনেকেই ক্ষুধার্ত, আমরা অঞ্চলটির যত্ন নেব: ডোনাল্ড ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৪০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৪০:০০ অপরাহ্ন
গাজাবাসীদের অনেকেই ক্ষুধার্ত, আমরা অঞ্চলটির যত্ন নেব: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘গাজা উপত্যকায় অনেক মানুষ অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত। আমরা গাজার দিকে নজর রাখছি এবং আমরা এর যত্ন নেব।’শুক্রবার (১৬ মে) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানায় জিও নিউজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রসিডেন্ট।



প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের গাজা সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন। সেখানে তার সফরের শেষ পর্যায়ে গাজা নিয়ে সাংবাদিকদের মন্তব্য করেন তিনি।



এদিকে মার্কিন প্রেসিডেন্ট গাজা ইস্যুতে ইতিবাচক সাড়া দিলেও উপত্যকাজুড়ে ফিলিস্তিনিদের প্রাণহানি আগের থেকে বেড়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৃহস্পতিবার শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং শুক্রবার দিনের শুরুতে আরও অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

গত মার্চ মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করে দখলদার বাহিনী। গাজার ওপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ পুনর্বহাল করার পরপরই অঞ্চলটিতে দেখা দেয় তীব্র খাদ্য ঘাটতি। 

কমেন্ট বক্স
ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা

ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা