ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

‘অপারেশন সিঁদুরের’ পর সামরিক খাতে বড় সিদ্ধান্ত নিলো ভারত

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৪৮:২৩ অপরাহ্ন
‘অপারেশন সিঁদুরের’ পর সামরিক খাতে বড় সিদ্ধান্ত নিলো ভারত
‘অপারেশন সিঁদুরের’ পর ভারত তার প্রতিরক্ষা বাজেট আরও ৫০ হাজার কোটি রুপি বৃদ্ধি করতে পারে। সরকারি সূত্র শুক্রবার (১৬ মে) সকালে এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। সংশোধিত বাজেটের মাধ্যমে এই বর্ধিত অর্থ বরাদ্দ করা হতে পারে। এর ফলে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭ লাখ কোটি রুপি ছাড়িয়ে যাবে। খবর এনডিটিভি 



২০২৫/২৬ অর্থবছরে বাজেটে ভারত প্রতিরক্ষা খাতে রেকর্ড ৬.৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করে। গত ১ ফেব্রুয়ারি দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট উত্থাপন করেন। এর আগে ২০২৪/২৫ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ভারত ৬.২২ লাখ কোটি রুপি বরাদ্দ করেছিল। ফলে এ বছর দেশটি প্রতিরক্ষা খাতে ৯.২ শতাংশ অর্থ বেশি বরাদ্দ করেছে। 

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বাজেটে বরাদ্দকৃত অর্থ অনুমোদনের জন্য শীতকালীন সংসদ অধিবেশনের অনুমতি চাওয়া হবে। সেখানে অনুমোদন হলেই এই অর্থ গবেষণা ও উন্নয়ন, অস্ত্র ও গোলবারুদসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান ক্রয় করা হবে। 

২০১৪ সাল থেকেই প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে আসছে নরেন্দ্র মোদি প্রশাসন। ২০১৪/১৫ অর্থবছরে বিজেপি তার ক্ষমতার প্রথম বছরে প্রতিরক্ষা খাতে ২.২৯ লাখ কোটি রুপি বরাদ্দ করে। বর্তমানে সব মন্ত্রণালয়ের চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়। যা মোট বাজেটের ১৩ শতাংশ। 

ভারত এমন এক সময়ে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তুতি নিয়েছে যখন পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলছে। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করে ভারত। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম