ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে প্রাণ গেলো একজনের, আহত ২৩

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৫০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৫০:০৫ অপরাহ্ন
বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে প্রাণ গেলো একজনের, আহত ২৩
ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বান্দরবানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারি‌য়ে খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আহত হ‌য়ে‌ছে কমপক্ষে আরও ২৩ জন যাত্রী।



শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় আলীকদম উপজেলার কলার ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ২৪ জন যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি থানচি থেকে আলীকদম যাচ্ছিল। পথে কলার ঝিরি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ২৩ যাত্রী। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।




ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারি‌য়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক জন নিহত ও ২৩ জন আহত হ‌য়ে‌ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা