ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এফএ কাপ ফাইনাল: রাতে মুখোমুখি ম্যানসিটি-ক্রিস্টাল প্যালেস

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
এফএ কাপ ফাইনাল: রাতে মুখোমুখি ম্যানসিটি-ক্রিস্টাল প্যালেস

এফএ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় এই কাপ টুর্নামেন্টের শিরোপা এর আগে ৮ বার জিতেছে সিটি। সবকিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট গার্দিওলার দল।মৌসুমটা ভালোভাবে শুরু করতে না পারলেও, শেষ অংশে এসে ছন্দ ফিরে পায় সিটিজেনরা। এই ম্যাচেও পুরোনো ইনজুরিতে রদ্রি, নাথান আকে, অস্কার বব ও জন স্টোনকে পাবে না ক্লাবটি।দলের স্ট্রাইকার আর্লিং হলান্ডের মতে, ‘ভয়ঙ্কর মৌসুম’ কাটছে তাদের। অনেক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে তারা। নতুন আঙ্গিকে শুরু হওয়া চ‍্যাম্পিয়নস লিগে বিদায় নেয় নকআউট পর্বের প্লে-অফ থেকে।


 

প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে রয়েছে সিটি। এখনও পরের আসরের চ‍্যাম্পিয়নস লিগে তাদের খেলা নিশ্চিত নয়। কোচ গার্দিওলার মতে, ভীষণ বাজে মৌসুম থেকে উদ্ধারের জন‍্য এফ কাপ শিরোপা-ও যথেষ্ট হবে না।তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো আমরা এখানে আছি এবং আমাদের ভালো খেলতে হবে। আমরা লন্ডনে যাব শিরোপা জিততে।অপরদিকে, গত ১২০ বছর ধরে বড় কোন শিরোপা জিততে পারেনি ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচে জয় পেলে শতবর্ষের আক্ষেপ মিটবে ক্লাবটির।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা