ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:৫৯:২০ অপরাহ্ন
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করে তারা। এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা।
টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। 

 


পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দত্তপাড়ায় অবস্থিত এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন এখনও পায়নি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল।প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

 

এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছে।  সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’