ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শাহরুখের সঙ্গে ফিরছেন রানী মুখার্জি

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০১:১৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০১:১৪:৩৮ অপরাহ্ন
শাহরুখের সঙ্গে ফিরছেন রানী মুখার্জি
বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘কাভি আলবিদা না কেহ না’সহ একাধিক সিনেমায় জুটি হয়ে একসঙ্গে কাজ করে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন। সর্বশেষ ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়তে তাদের একসঙ্গে দেখা গেলেও সেটি ছিল অতিথি চরিত্রে। পূর্ণদৈর্ঘ্য সিনেমায় তাদের সর্বশেষ জুটি ছিল ২০০৭ সালে ‘কাভি আলবিদা না কেহ না’।‘ আবারও দেখা যাবে রানীকে।



এদিকে পাঠান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর আবারও বড়পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন এ সিনেমার নাম ‘কিং’। অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এ সিনেমা ইতোমধ্যে চমকে দিয়েছে অভিনয়শিল্পী নির্বাচন দিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার খবর, সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকায় এবার যুক্ত হয়েছেন রানী মুখার্জি।



রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ম্যারফ্লিক্স যৌথভাবে প্রযোজনা করছে 'কিং' সিনেমা। এটি দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটছে শাহরুখকন্যা সুহানা খানেরও। তবে শুধু সুহানাই নন, সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসি ও অভয় ভার্মা। এবার রানী মুখার্জির সংযোজন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, বাদশাহর নতুন সিনেমা ‘কিং’-এ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে যুক্ত হয়েছেন রানী মুখার্জি। অভিনেত্রীকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে। এই চরিত্র থেকেই সিনেমার রহস্যময় ঘটনার শুরু।




সূত্রটি আরও জানিয়েছে, রানীর এই চরিত্রকে ক্যামিও বলা হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ। তার দৃশ্যধারণে সময় লেগেছে পাঁচ দিন। সূত্রটি বলছে, শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের প্রস্তাবে ‘না’ বলার কোনো প্রশ্নই ওঠে না। চরিত্রটি শোনার সঙ্গে সঙ্গে রানী রাজি হয়ে যান অভিনেত্রী। কারণ ‘কিং’ সিনেমার হৃদয় বলা চলে রানী মুখার্জির অংশটি।চলতি মাসের ২০ তারিখ থেকে মুম্বাইয়ে 'কিং' সিনেমার শুটিং শুরু হচ্ছে। এরপর সিনেমার আন্তর্জাতিক অংশের চিত্রায়ণ হবে ইউরোপে। নির্মাতাদের লক্ষ্য— ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা