ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০১:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০১:২২:২৭ অপরাহ্ন
সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড
বহুল আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।শুক্রবার, ঘোষণা করা হয়েছে এ রায়। ২৭ বছর বয়সীর অভিযুক্তের নাম হাদি মাতার। তার বিরুদ্ধে আরও একটি মামলা চলছে নিউইয়র্কের আদালতে।
২০২২ সালে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ভয়াবহ হামলার শিকার হন লেখক সালমান রুশদি। ছুরিকাঘাত করা হয় তার মাথা, ঘাড়, হাত’সহ শরীরের নানা স্থানে। এতে অন্ধ হয়ে যায় তার ডান চোখ।রুশদি ছাড়াও আহত হন পিটসবার্গের ‘সিটি অব অ্যাসাইলাম’ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা হেনরি রিসও। হামলাকারী হাদির বিরুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহযোগিতার অভিযোগ রয়েছে।



আদালতের রায়ে বলা হয়, রুশদির ওপর হামলার জন্য হাদি মাতারকে সর্বোচ্চ ২৫ বছর কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।



১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ বই লিখে খ্যাতি অর্জন করেন সালমান রুশদি। কিন্তু ১৯৮৮ সালে লেখা চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাকে ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল। বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার