ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

পাকিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০২:০৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০২:০৯:১২ অপরাহ্ন
পাকিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা রেলস্টেশনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৯ নভেম্বর) ভোরে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী একটি এক্সপ্রেস ট্রেন রওনা হওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। 

কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন, মুহাম্মদ বালোচ, জানিয়েছেন, ‘‘পেশোয়ারগামী ট্রেনটি যখন রেলস্টেশন থেকে ছাড়তে যাচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে।’’ তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে এটি সম্ভবত আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত অব্যাহত রয়েছে। 

এ পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে, রেলওয়ে কর্মকর্তারা জানান, জাফর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই বিস্ফোরণটি ঘটে। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ভয়াবহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়ে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। 

ঘটনার নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘‘যেসব সন্ত্রাসীরা নিরীহ মানুষকে টার্গেট করে, তারা মানবতার শত্রু।’’ তিনি সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী