ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পেতে ‘ঘোরাঘুরির অর্থ থাকার’ প্রমাণ দিতে হবে

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:১৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:১৭:৩৩ অপরাহ্ন
থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পেতে ‘ঘোরাঘুরির অর্থ থাকার’ প্রমাণ দিতে হবে
থাইল্যান্ডের পর্যটন ভিসা পেতে আবারও আর্থিক সক্ষমতার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা চালু করা হয়েছে। দেশটিতে গিয়ে ‘ঘোরাঘুরি করার জন্য পর্যাপ্ত অর্থ’ আছে—এমন প্রমাণ জমা দিতে হবে ভিসা আবেদনকারীদের।

২০২৩ সালের নভেম্বরে এই নিয়ম বাতিল করেছিল থাইল্যান্ড। তবে ২০২৫ সালের মে মাস থেকে এটি আবার কার্যকর করা হয়েছে। মূলত, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নিয়ম শিথিল করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে দেশটি।

ভিসা বিষয়ক ওয়েবসাইট ভিসানিউজ জানিয়েছে, থাইল্যান্ডের অফিসিয়াল ই-ভিসা সাইটে বলা হয়েছে—পর্যটন ভিসার আবেদনকারীদের ন্যূনতম ২০ হাজার থাই বাত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা) আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে। এর সঙ্গে শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্রয়োজনে স্পন্সরশিপ লেটারও জমা দিতে হবে।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নরওয়ে সহ বিশ্বের প্রায় সব দেশের থাই দূতাবাসগুলো ইতোমধ্যে ই-পর্যটন ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর করেছে।

আর্থিক সক্ষমতার প্রমাণ ছাড়াও আবেদন করতে লাগবে—পাসপোর্টের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, বর্তমান বাসস্থানের প্রমাণ, রাউন্ড ট্রিপের বিমান টিকিট এবং থাইল্যান্ডে থাকার জায়গার বুকিং প্রমাণ।

এদিকে ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। এখন বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা ঘরে বসেই অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। আবেদনের ১০ কর্মদিবসের মধ্যে ই-ভিসা ই-মেইলে পাঠানো হবে। এই ই-ভিসা নিয়েই থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।

অনলাইনে ভিসা আবেদন করতে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী