ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

‘আমার বাবা সিএনজিচালক, টাকা-পয়সা দেওয়ার মতো অবস্থা নেই’

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩৩:১০ অপরাহ্ন
‘আমার বাবা সিএনজিচালক, টাকা-পয়সা দেওয়ার মতো অবস্থা নেই’
মেধা ও যোগ্যতার ভিত্তিতে জয়পুরহাট জেলার ১৩ জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী চূড়ান্তভাবে পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।

নাম ঘোষণার পর নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসপি। এসময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান হোসেন, নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্ত শাহানাজ পারভীন সানু বলেন, “আমার বাবা একজন সিএনজি চালক। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়েই আমি এখানে এসেছি। কোনো তদবির ছাড়াই আজ চাকরি পেয়েছি, খুব ভালো লাগছে।”

একইভাবে উত্তীর্ণ ফয়সাল আহমেদ বলেন, “ছোটবেলা থেকে নানা-নানির বাড়িতে বড় হয়েছি। এই চাকরি না পেলে আমাকে শ্রমিকের কাজ করতে হতো। যোগ্যতার ভিত্তিতে বাছাই করায় পুলিশকে ধন্যবাদ জানাই।”

এসপি মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, জেলায় মোট ৮৩৮ জন টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদের জন্য আবেদন করেছিলেন। বাছাই শেষে ১৩৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন, যেখান থেকে ২৩ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। শেষপর্যায়ে ১৩ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনজনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

তিনি বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো তদবির, লবিং বা ঘুষ নেওয়া হয়নি। প্রার্থীরা কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এরমধ্যে কেউ প্রতারণার মাধ্যমে নিয়োগের চেষ্টা করেছে—তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং কয়েকজন পুলিশের হেফাজতে রয়েছেন।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা