ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এক রাতের ইবাদত ৮৩ বছরের সওয়াব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ ঈদের সময় স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার

শহিদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৪৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৪৫:৫৪ অপরাহ্ন
শহিদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে তার নামে সড়কের ফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া এবং তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুঁইয়া (ফারহান ফাইয়াজ) পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।




ফলক উন্মোচন অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহিদ ফারহান ফাইয়াজ জুলাই গণঅভ্যুত্থানে এখানে শহিদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদতবরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কটির নাম পরিবর্তন করে আজ (শনিবার) শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা ফলক উন্মোচন করা হয়েছে।তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 





শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহিদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফারহান ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে স্মরণীয় করে রাখা হবে।





অতিথিরা ফলক উন্মোচন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ফলক উন্মোচন অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান এবং সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ