ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৬:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৬:২৯:২৭ অপরাহ্ন
দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের মাঝ পথে এসে দল পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়— টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন সাকিব।

ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন তিনি। এরইমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন এবং দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সাকিবের আগমনের বিষয়টি নিশ্চিত করে। সেখানে সাকিব বলেন, “পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।”

এর আগে এক বিবৃতিতে লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, “আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।”

তিনি আরও যোগ করেন, “তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী, সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম