ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের!

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৭:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৭:০৩:২৮ অপরাহ্ন
বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের!
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা জানান।

সম্প্রতি একটি মার্কেটিং ইভেন্টে অংশ নিয়ে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে সালমান বলেন, “আমার আরও বড় হওয়ার শখ। আল্লাহ যতদিন সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।”

দেশ ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “আমি অনেক আগেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব। এখন বাংলাদেশ নিয়ে কথা বলি কারণ এখানে থাকি। যখন থাকব না, তখন দেশ নিয়ে কিছু বলব না।”

সালমান আরও বলেন, “এখানে আবেগের কিছু নেই, বাস্তব দৃষ্টিভঙ্গিতে চিন্তা করলে দেখা যায়—বিদেশে জীবনযাত্রার মান, পরিবেশ, পরিবার গঠনের সুযোগ সবদিক থেকেই উন্নত। ছোটবেলা থেকেই বিদেশে যাওয়ার ইচ্ছে ছিল, আর এখন আমি সেটাই করব।”

তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, “বিদেশে গিয়েও যদি দেশের জন্য কিছু করার সুযোগ আসে, তবে অবশ্যই করব।”

কমেন্ট বক্স
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী