ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বৈষম্যবিরোধী নেত্রী বহিষ্কার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন
মাদক সেবনের ভিডিও ভাইরাল, বৈষম্যবিরোধী নেত্রী বহিষ্কার
মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈন উদ্দীন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বহিষ্কার আদেশে বলা হয়, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’




এদিকে, বহিষ্কারের পর লিজার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে মাদক সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে নগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন।শনিবার (১৭ মে) রাতে ভিডিও বার্তায় ফাতেমা খানম লিজা বলেন, ‘আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম নগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নেজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন (অভিযোগ) এনেছে... প্রথমত অ্যালিগেশন এনেছে, আমি মাদক সেবনকারী।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আল্টিমেটাম দিচ্ছি, আগামী দুই ঘণ্টার মধ্যে আমার মাদক সেবন প্রুভ করতে না পারে; তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’




লিজা বলেন, ‘দ্বিতীয়টি হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেস (ভিত্তিহীন) একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে এর কোনো প্রমাণ দিতে না পারে মাদকের বিষয়ে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা