ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১১:৫৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন
৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন না। কবর খননের যাবতীয় সরঞ্জামাদি ভর্তি বস্তা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটে গিয়ে সেখানেই হাজির হন। বিনা পারিশ্রমিকে মনের মতো করে কবর খনন শেষে জানাজায় অংশ নিয়ে তবেই ক্ষ্যান্ত হন মনু। ইতোমধ্যেই সাড়ে তিন হাজার কবর খননের রেকর্ড বগলদাবা করেছেন মনু।


 

তবে এবার নানান রোগব্যাধি ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ৬৯ বছর বয়সী মনু মিয়া। এমন পরিস্থিতিতে বাড়ি-ঘর এবং সেই ঘোড়া-টিকে ফেলে রেখে সহধর্মিণীও তার সঙ্গী হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন মনু মিয়া।

 

আর এই সুযোগে বৃহস্পতিবার দিবাগত-রাতের কোনো এক সময় রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে রাস্তার পাশের খাদ-ডোবায় ফেলে রাখে। প্রচুর রক্তক্ষরণে মৃত্যুর মুখে ঢলে পড়ে ঘোড়াটি। মৃত অশ্বের মুখ দেখে চমকে ওঠে আশপাশের গ্রামের লোকজন। সকলেই চিৎকার করে বলে ওঠে ‘আরে এযে আমরার গোরখোদক মনু মিয়ার ঘোড়া’।


 

দুই ভাই ও তিন বোনের সংসারে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি চৌদ্দটি ঘোড়া কিনেছেন। আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। পৈত্রিক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার  সংসার ও কবর খোঁড়ার কাজ। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে খুন্তি-কোদাল, দা, চাকু, স্কেল আর করাত ইত্যাদি ভর্তি বস্তাসহ হাওড়ের বন্ধুর পথে ঘোড়ায় চড়ে পৌঁছেন তিনি।


 

কবর খোঁড়ার সেই নিখুঁত কারিগর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন-ই তার ঘোড়াটি হত্যাকাণ্ডের শিকার হলো। কিন্তু শারীরিক দিক বিবেচনায় এখনও মনু মিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি।


 

এ বিষয়ে কথা হলে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, রোববার সকাল পর্যন্ত ওই ঘোড়া হত্যার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা