ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ১৪ নার্স!

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০১:৪১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০১:৪১:২৩ অপরাহ্ন
একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ১৪ নার্স!
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। তাদের সন্তান প্রসবের সময়ও প্রায় কাছাকাছি।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, উইসকনসিনে এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন ১৪ জন নার্স। হাসপাতাল কর্তৃপক্ষও এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। কর্তৃপক্ষের যদিও একটা ভয় ছিল একই বিভাগের একাধিক কর্মীর একই সময়ে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে, তবে প্রত্যেক নার্স নিজেদের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
 

 
হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেন।হাসপাতালটির নারী ও শিশু কেন্দ্র জানিয়েছে, তাদের নিবন্ধিত নার্সদের এক ডজনেরও বেশি চলতি বছর সন্তান প্রত্যাশা করছেন।এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালের নারী ও শিশু কেন্দ্রের পরিচালক অ্যামি বার্ডন এক বিবৃতিতে বলেন, এটি আমাদের অনেক নার্সদের জন্য একটি অবিশ্বাস্য মুহূর্ত, যাদের মধ্যে কেউ কেউ প্রথমবারের মতো মা হতে চলেছেন। এই নারীরা প্রত্যেকেই একেকজন শিশু বিশেষজ্ঞ, তাদের অনেকের এবার নিজের শিশুর যত্ন নেয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা হতে চলেছে।




 
১৪ অন্তঃসত্ত্বা নার্সদের মধ্যে একজন অ্যাশলিন শর্ট। ইউএসেএ টুডেকে তিনি জানান, ২০১৩ সাল থেকে এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কাজ করছেন। আর ২০১৫ সাল থেকে উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টারে কাজ করছেন। চলতি আগস্টে তিনি পঞ্চম সন্তানের প্রত্যাশা করছেন।
 

 
তিনি বলেন, উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টার একটি পরিবারের মতো। চলতি বছর তাদের সহকর্মীদের এতজনে একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে প্রথমে অনেকে অবাক হয়েছিলেন। শর্ট হেসে ইউএসএ টুডেকে বলেন, ‘এটি একটু অবাক করার মতো ছিল।’তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে এবং বাইরে প্রথমবার মা হওয়া নারীদের টিপস দিতে পেরে তিনি আনন্দিত। শর্টের চার সন্তানের বয়স যথাক্রমে ২, ৪, ৭ এবং ৯ বছর।
 

সূত্র: ইউএসএ টুডে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা