ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০১:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০১:৫২:১৪ অপরাহ্ন
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।রোববার (১৮ মে) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান।ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা।যদিও পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। সাম্য হত্যায় জড়িতদের অধিকাংশকেই শনাক্ত করা গেছে। তবে তারা দ্রুত জায়গা পাল্টানোর কারণে তাদের ধরা যাচ্ছে না।





শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে। যদিও থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সঠিকভাবে তদন্ত কাজ চলছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।




উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা