ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ক্ষতিগ্রস্ত হবে ভারতই: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০২:৩৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০২:৩৫:৫৯ অপরাহ্ন
স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ক্ষতিগ্রস্ত হবে ভারতই: বাণিজ্য উপদেষ্টা
ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার পর্যবেক্ষণ করছে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (১৮ মে) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “অনেকের মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা দেখেছি। রিপোর্টটি এখনও হাতে আসেনি। কিছু প্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়েছে, সেগুলো পেলে বিষয়টি নিয়ে আরও স্পষ্টভাবে বোঝা যাবে।”

তিনি আরও বলেন, “বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা সরাসরি জড়িত। নিষেধাজ্ঞার ফলে দুই পক্ষেরই ক্ষতি হতে পারে। তবে এ নিষেধাজ্ঞার কারণে ভারতের ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশে তারা বেশি রফতানি করে থাকে।”

শেখ বশিরউদ্দীন জানান, বর্তমান সরকার দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে এবং যেকোনো বাণিজ্যিক জটিলতা সমাধানে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ভারত সম্প্রতি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, ফলমূলসহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে, এক মাস আগে বাংলাদেশে সুতা রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। বর্তমানে ভারত কেবল কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করার অনুমতি দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ