ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত ব্রিজের সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ২২

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০২:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০২:৩৭:২৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত ব্রিজের সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ২২
মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খাওয়ায় অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকান নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়।খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়, তারা এই ঘটনায় সাড়া দিয়েছে, তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি। 




নিউইয়র্কের মেয়র বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনও ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মানুষ জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন। যখন জাহাজটি সেতুর একদম কাছাকাছি চলে আসে এবং সেতুতে ধাক্কা খায় তখন সাধারণ মানুষ পানির কাছ থেকে সরে যান।সংবাদমাধ্যম সিবিএস এর খবরে বলা হয়েছে, নিউইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে যে তারা আহতদের সেবায় কাজ করছে।তারা জানিয়েছে, কতজন আহত হয়েছেন বা আহতরা জাহাজে ছিলেন নাকি সেতুতে ছিলে, সে বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য মেলেনি।এনওয়াইসিইএম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি এখনো পরিষ্কার নয়, বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে ব্রিফ নিয়েছেন বলে সিবিএস জানিয়েছে।




নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) মানুষকে অনুরোধ করেছে যেন তারা ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যান।তারা এক্স-এ পোস্ট করেছে, এই এলাকাগুলোতে প্রচণ্ড যানজট এবং অনেক জরুরি যানবাহন থাকবে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়াউথেমক নামের জাহাজটিতে ২০০ জনেরও বেশি ক্রু ছিলেন। জাহাজটি নিউইয়র্কে এসেছিল সৌজন্যমূলক সফরে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার