ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিয়েতে অতিথিদের খাবারের খরচের বিল ২ মিটার লম্বা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০২:৫৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০২:৫৪:০২ অপরাহ্ন
বিয়েতে অতিথিদের খাবারের খরচের বিল ২ মিটার লম্বা
স্যোশাল মিডিয়ায় চীনের এক নবদম্পতিকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। একটি ‘হটপট’ রেস্তোরাঁয় নিজেদের বিয়েতে অতিথিদের খাবারের আয়োজন করেছিলেন এক জুটি। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন ১৪০ জন। খাওয়া শেষে তারা ২২ হাজার ইউয়ান বিল পরিশোধ করেছেন।
যদিও বিয়ের আয়োজনে অতিথিদের খাবারের খরচ হিসেবে এটি খুব বেশি অর্থ ব্যয় নয়।তবে ভাইরাল হওয়া এই দম্পতিকে নিয়ে আলোচনার কারণ আর কিছু নয়, রেস্তোরাঁ থেকে তাদের দেওয়া বিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের কাছে বিলের যে কাগজটি পাঠিয়েছিল, সেটি ছিল প্রায় দুই মিটার লম্বা!





হিন্দুস্তান টাইমসের প্রদিবেদন অনুযায়ী, গত ১ মে চীনের শানসি প্রদেশের তাইইউয়ান শহরে নামকরা একটি হটপট চেইন রেস্তোরাঁয় নিজেদের বিয়ের ভোজের আয়োজন করেছিলেন ২৬ বছরের কনে ঝাও এবং তার ২৭ বছর বয়সী বর।হাইদিলাও রেস্তোরাঁয় বুফের আয়োজন ছিল, অতিথিরা নিজের ইচ্ছামতো খেয়েছেন। মনের মতো না হলেও আনন্দের কমতি ছিল না। তবে সবচেয়ে বেশি হাস্যরসের সৃষ্টি হয় বিল দেখে। কারণ, সেটি ছিল দুই মিটার লম্বা।বর-কনে দুই হাত লম্বা করে বিলটি ধরে সেই ছবি চীনা স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন। সে ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে যায়। চীনে বিয়ের খরচ কমাতে এ ধরনের আয়োজন বেশ জনপ্রিয়তা পাচ্ছে।





ঝাও বলেন, এত কম সময়ে আমরা একটি প্রথাগত বিয়ের আয়োজন করতে পারতাম না। তখন এক বন্ধু আমাদের হটপট রেস্তোরাঁয় ভোজের আয়োজন করার পরামর্শ দেন। আমি ও আমার স্বামী হাইদিলাও রেস্তোরাঁর খাবার খুবই পছন্দ করি।হটপট রেস্তোরাঁগুলোতে টেবিলের ওপর ফুটন্ত গরম স্যুপ রাখা থাকে। অতিথিরা নিজেদের পছন্দের উপকরণ ওই গরম স্যুপে ফেলে সেগুলো রান্না করে খান। এ ধরনের রেস্তোরাঁগুলো চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা