ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০২:৫৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০২:৫৯:৫৩ অপরাহ্ন
৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নামটি যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তিনি গোরখোদক মনু মিয়া। যেখানেই মৃত্যু সংবাদ—সেইখানেই উপস্থিত মনু। কবর খোঁড়ার সরঞ্জাম ভর্তি বস্তা ঘোড়ার পিঠে চাপিয়ে রওনা দেন ঠিক তখনই। দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে খুঁড়েছেন একের পর এক কবর। কেবল কবর খুঁড়ে থেমে যান না, অংশ নেন জানাজাতেও। নিজের হাতে গড়ে তোলেন পরপারের ঠিকানা। কবর খুঁড়তে খুঁড়তে ইতোমধ্যে সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার।

কিন্তু এবার নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। নানা রোগব্যাধি আর বার্ধক্যে ক্লান্ত ৬৯ বছরের মনু মিয়া বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গে আছেন তার সহধর্মিণী। প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে শুয়ে আছেন গোরখোদকের জীবন কাটানো এই মানুষটি।

এই ফাঁকে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা তার সবচেয়ে প্রিয় সঙ্গী—ঘোড়াটিকে কৌশলে তুলে নিয়ে যায় পাশের মিঠামইন উপজেলার হাসিমপুর এলাকায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে রেখে যায় রাস্তার পাশের ডোবায়। প্রচুর রক্তক্ষরণে সেখানেই প্রাণ যায় ঘোড়াটির।

সকালে অশ্বটির নিথর দেহ পড়ে থাকতে দেখে আঁৎকে ওঠে এলাকার লোকজন। পরিচিত মুখ দেখে সবাই চিৎকার করে ওঠে— “এই তো মনু মিয়ার ঘোড়া!”

দুই ভাই ও তিন বোনের পরিবারে তৃতীয় সন্তান মনু। নিঃসন্তান জীবন। সবই দিয়েছিলেন মানুষের জন্য। ১৪টি ঘোড়া কিনেছেন জীবনে শুধু কবর খোঁড়ার কাজে সহজ যাতায়াতের জন্য। তার জন্য বিক্রি করতে হয়েছে পৈত্রিক সম্পত্তিও। ঘোড়ার পিঠে চড়ে হাওরের বন্ধুর পথ পেরিয়ে পৌঁছে যেতেন মৃতের বাড়িতে। সঙ্গে থাকতো কোদাল, খুন্তি, দা, করাত, স্কেল—সব জিনিস ভর্তি একটা বস্তা।

আর আজ সেই বিশ্বস্ত বাহন, জীবনের সহযোদ্ধা প্রাণ হারাল দুর্বৃত্তদের হাতে। অথচ হাসপাতালে শুয়ে থাকা মনু মিয়া এখনো জানেনই না তার প্রিয় ঘোড়াটি আর নেই। শারীরিক অবস্থার কথা ভেবে কেউ এখনো মুখে আনতে পারছে না এই দুঃসংবাদ।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, রোববার সকাল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ