ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ, চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ঘোড়ার মাংস বিক্রি বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না সরকারি তথ্যেই হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতরা

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৩:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৩:০৭:০১ অপরাহ্ন
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বহু আলোচিত এই অনুসন্ধানের প্রক্রিয়া রোববার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে শুরু করেছে কমিশন।

দুদকের নির্ভরযোগ্য সূত্র জানায়, কমিশনের অভ্যন্তরীণ আলোচনার পর অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এবং দায়িত্ব দেয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে। তার নেতৃত্বে গঠিত অনুসন্ধান দলটি শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, আয়কর নথি ও অন্যান্য আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরবে।

এদিকে শুধু সম্পদের অনুসন্ধানই নয়, পুরনো এক মামলাকেও ফের সচল করার পথে এগোচ্ছে দুদক। ‘বার্জ মাউন্টেড’ দুর্নীতি মামলার শুনানির তারিখ নির্ধারণ হয়েছে আগামী ১৫ জুলাই।

শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কিছু অনুসন্ধান এবং মামলার কার্যক্রমও চলমান রয়েছে। তার মধ্যে অন্যতম পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ। সেই মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হওয়ার পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

জানা গেছে, গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দের প্রমাণ মেলার পর শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৬টি মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক।

তবে এখানেই থেমে নেই দুর্নীতির অনুসন্ধান। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার লোপাটের অভিযোগে আবারও তদন্তে নেমেছে দুদক। সেই তদন্তে শেখ হাসিনা ছাড়াও সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

এই অনুসন্ধান ও মামলাগুলো দেশের রাজনীতির অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনা বা তার আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে