ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৩:১৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৩:১৪:৩৮ অপরাহ্ন
বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে
আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে থামিয়ে আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে এখনও তাকে আনুষ্ঠানিকভাবে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম।

তিনি বলেন, “নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।”

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম উঠে আসে। মামলাটি দায়ের করেছিলেন এনামুল হক নামের এক ব্যক্তি, যিনি দাবি করেন, আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আন্দোলন দমনকল্পে অর্থ জোগানদাতাদের একজন হিসেবে নুসরাত ফারিয়ার নাম মামলায় যুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেন নুসরাত ফারিয়াসহ অন্যান্য আসামিরা। এই অর্থের মাধ্যমেই আন্দোলনকারীদের ওপর চালানো হয় সহিংস হামলা।” মামলায় আরও উল্লেখ রয়েছে, “অভিযুক্তদের ছোড়া গুলিতে বাদী এনামুল হকের ডান পায়ে গুলিবিদ্ধ হন, রাস্তায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান।”

জনপ্রিয় এই অভিনেত্রীর হঠাৎ করে এমন পরিস্থিতিতে আটকের খবরে বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নানান প্রতিক্রিয়া। তবে এখনও নুসরাত ফারিয়ার পক্ষ থেকে বা তার আইনজীবীর তরফে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপাতত ডিবি কার্যালয়ে নেওয়ার পর তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

কমেন্ট বক্স