ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

প্রায় ৬ মাস পর মাঠে নামার অপেক্ষায় সাকিব

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৩:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৩:৪০:৫৯ অপরাহ্ন
প্রায় ৬ মাস পর মাঠে নামার অপেক্ষায় সাকিব
সবশেষ সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল ক্রিকেট মাঠে ২০২৩ সালের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর কেটে গেছে ঠিক ১৬৯ দিন। সেই বিরতির অবসান ঘটিয়ে অবশেষে আজ মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত অলরাউন্ডার।

বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। সেখানেই দেখা যেতে পারে সাকিবকে—নতুন দলের জার্সিতে, পুরনো ছন্দে ফেরার চেষ্টায়।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ইতোমধ্যেই ইসলামাবাদ পৌঁছেছেন সাকিব। দীর্ঘ সময় খেলার বাইরে থাকলেও নিজেকে ফিট রাখতে যুক্তরাষ্ট্রে থাকার সময়ও অনুশীলন চালিয়ে গেছেন তিনি। এরপর সংযুক্ত আরব আমিরাতে এসেও অনুশীলনে ঘাটতি রাখেননি।

আর ভাগ্যের যেন নিখুঁত পরিকল্পনা—ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় কিছুদিনের জন্য স্থগিত হয়েছিল পিএসএল। ফের শুরু হওয়া লিগে কয়েকজন বিদেশি ক্রিকেটার অংশ না নেওয়ায় সুযোগ আসে সাকিবের সামনে। লাহোর কালান্দার্স তাকে স্কোয়াডে যুক্ত করে। অলরাউন্ডার হওয়ার সুবাদে আজকের ম্যাচেই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

সাকিব বললেন, "পিএসএলে খেলতে পারাটা দারুণ এক সুযোগ। কালকের (আজ) ম্যাচের জন্য আমি প্রস্তুত ও রোমাঞ্চিত। আশা করি ভালো কিছু হবে।"

তবে মাঠে ফেরার এই যাত্রা ছিল না একেবারে সহজ। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একপ্রকার কোণঠাসা অবস্থায় পড়েন সাকিব। তিনি ছিলেন দলটির একজন সংসদ সদস্য। ক্ষমতার পালাবদলের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। যদিও ভারত ও পাকিস্তানে সফরে বাংলাদেশের হয়ে খেলেন, এরপর তাকে আর সুযোগ দেওয়া হয়নি।

সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ভারতের কানপুরে—গত বছরের অক্টোবরের টেস্ট ম্যাচ। এরপর দেশে অবসরের ইচ্ছা প্রকাশ করলেও দেশে ফিরতেও বাধা পেয়েছেন তিনি।

এছাড়া, সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় পড়েন। একাধিক পরীক্ষার পর তার অ্যাকশন বৈধ ঘোষণা করা হলেও তখনো মাঠে ফেরার পথ খোলা হয়নি।

পিএসএলে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ। ১৬৯ দিন পর আবার মাঠে নামছেন সাকিব আল হাসান। তার ব্যাটে-বলে কী বার্তা থাকবে—তা দেখার অপেক্ষায় পুরো ক্রিকেটবিশ্ব, আর ভক্তদের চোখ থাকবেই টিভি স্ক্রিনে।

কমেন্ট বক্স
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা