ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হামাসকে দোহা ত্যাগ করতে নোটিশ দিয়েছে কাতার

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০২:৪১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০২:৪১:২০ অপরাহ্ন
হামাসকে দোহা ত্যাগ করতে নোটিশ দিয়েছে কাতার
গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাসকে কাতার ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

কাতারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়নি এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। 

৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে। এই ঘটনার পর ওয়াশিংটন কাতার সরকারকে অনুরোধ জানায়, যাতে হামাস নেতাদের দোহা ছাড়ার নোটিশ দেওয়া হয়। 

হামাস, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এবং ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় না। ২০০৬ সালে নির্বাচনে জিতে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস গাজায় ক্ষমতায় আছে, তবে এর শীর্ষ নেতারা কাতারে অবস্থান করছেন। ২০১২ সাল থেকে কাতারই তাদের রাজনৈতিক দপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং আর্থিক সহায়তাও দিয়ে আসছে। 

কাতার ও হামাসের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে, বিশেষ করে হামাসের অনমনীয় মনোভাবের কারণে। কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও বর্তমানে এই সংকটের সমাধানে তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে না বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন।

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ