ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মা হচ্ছেন রাধিকা, দাদা হচ্ছেন আম্বানি

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৪:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৪:৫২:০৬ অপরাহ্ন
মা হচ্ছেন রাধিকা, দাদা হচ্ছেন আম্বানি
ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। ছেলে অনন্ত আম্বানির বিয়েতে হয়েছে এলাহি আয়োজন। সেই বিয়েতে কোনো কমতি রাখতে নারাজ ছিলেন মুকেশ আম্বানি। পুরো বিয়ের দায়িত্বই নিজে হাতে সামলেছেন মুকেশপত্নী নীতা। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। 



চলছে সামাজিক মাধ্যমে গুঞ্জন— রাধিকা মা হতে চলেছেন। শুধু তাই নয়, তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। এ মুহূর্তে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্যি হোক কিংবা গুঞ্জন—ভক্তরা এতেই খুশি।

একটি গণমাধ্যম সূত্র জানায়, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে রাধিকা ও অনন্ত আম্বানিও এ নিয়ে চুপচাপ রয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনরা বসে নেই। চলছে গুঞ্জন— ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবর সত্যি হয়, তাহলে তো পাক্কা ধামাকা।’ আবার অনেকে বলছেন— ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ তবে খবরটা যাই হোক— রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এহেন জল্পনা এখন আলোচনার শিখরে।



উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হয় আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির। ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু কতটা রাজকীয় জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কেমন ছিল, তা সবাই জানেন। বিয়েতে রাস্তার খাবারসহ আড়াই হাজার পদ ছিল। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। 



ফোর্বসের রিপোর্ট বলছে— ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ। অথচ মেয়ে ইশার বিয়েতেও এত রুপি খরচ করেননি মুকেশ-নীতা। ইশার বিয়েতে ৭০০-৮০০ কোটি রুপি খরচ হয়েছিল। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা