ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নড়াইলে সাড়া ফেলেছে বিশাল আকৃতির ‘ব্ল্যাক ডায়মন্ড’

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৪:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৪:৫২:৩৯ অপরাহ্ন
নড়াইলে সাড়া ফেলেছে বিশাল আকৃতির ‘ব্ল্যাক ডায়মন্ড’
নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামের মিলটন হোসেন সিকদারের খামারে বেড়ে উঠেছে এক বিশাল আকৃতির ষাঁড়—নাম ‘ব্ল্যাক ডায়মন্ড’। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৩৫ মণ ওজনের (প্রায় ১৪০০ কেজি) এই ফ্রিজিয়ান জাতের ষাঁড়কে। দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

সম্পূর্ণ কালো রঙের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘ব্ল্যাক ডায়মন্ড’। ৬ ফুট উচ্চতা ও প্রায় ১১ ফুট লম্বা এই দানবাকৃতির ষাঁড়টি চার বছর ধরে মিলটন লালন-পালন করছেন সন্তানের মতো। তার জন্য রয়েছে আলাদা ঘর, যেখানে ২৪ ঘণ্টা চলে ফ্যান ও লাইট। দিনে ২–৩ বার গোসল, খাবারের তালিকায় আছে শুকনো খড়, ভুট্টা, খেসারি ও জবের ভুসি মিশ্রিত খাবার এবং তাজা কাঁচা ঘাস।

খামারি মিলটন বলেন,"চার বছর ধরে ব্ল্যাক ডায়মন্ডকে সন্তান হিসেবে লালন করেছি। এবার কোরবানির জন্য প্রস্তুত করছি। আগ্রহী ক্রেতা পেলে দাম নিয়ে আলোচনা করব।"

ব্ল্যাক ডায়মন্ডের খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশে। প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে তাকে এক নজর দেখতে। সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান বলেন,"এত বড় গরু আগে কখনো দেখিনি। এটা সত্যিই চমকপ্রদ।"

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্ধিকুর রহমান জানান, "গরুটির প্রতি আমাদের নজর রয়েছে। মালিককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, এ বছর জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ৫৪,৫৮৫টি, যেখানে চাহিদা ৪০,৫১৬টি। ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় ১৪ হাজার পশু।

জেলায় রয়েছে ৯টি পশুর হাট, প্রতিটিতেই থাকবে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম। এরা পশু অসুস্থ হলে চিকিৎসা দেবে এবং অবৈধ মোটা তাজাকরণ প্রতিরোধে কাজ করবে।

ঈদের বাজার জমে উঠেছে, আর নড়াইলের ‘ব্ল্যাক ডায়মন্ড’ যেন তারই এক ঝলমলে রত্ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা