ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:২২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:২২:৩৯ অপরাহ্ন
টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ
অনলাইন শোতে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে লিগ্যাল নোটিশ পেয়েছেন উপস্থাপিকা তমা রশিদ।

রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর বিভিন্ন বিনোদনমূলক টকশোতে উপস্থাপিকা তমা রশিদ ইচ্ছাকৃতভাবে অশ্লীল ও ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করে থাকেন। এসব কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা সমাজ, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে আরও বলা হয়, এসব অশালীন ভিডিও দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে এমন কোনো ভিডিও যেন তৈরি না হয়, সেই বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। অন্যথায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নোটিশে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কনটেন্ট অপসারণ না হলে আইনের আশ্রয় নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা