ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

মিরপুরে হোটেলে অচেতন ভারতীয় নাগরিক, ঢামেকে নেয়ার পর মৃত ঘোষণা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০২:৫৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০২:৫৩:৩৫ অপরাহ্ন
মিরপুরে হোটেলে অচেতন ভারতীয় নাগরিক, ঢামেকে নেয়ার পর মৃত ঘোষণা
রাজধানীর মিরপুরের ১০ নম্বরের ‘রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল’ নামের এক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন।শনিবার (৯ নভেম্বর) ভোর চারটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকবর আলী ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মণ্ডলের ছেলে।
নিহতের বন্ধু ফারজু মণ্ডল জানান, শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশে ঘুরতে আসি। সন্ধ্যা সাতটায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে রাত্রিযাপন করি। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার করে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ভোর চারটার দিকে ওই ভারতীয় নাগরিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা