ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:৫৭:০৮ অপরাহ্ন
গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু
শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) দেওয়া সেই গ্রেফতারি পরোয়ানাই থমকে দিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদেশ সফর। রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু গ্রেফতার আতঙ্কে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি।

তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে—আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভ্যাটিকান সফর করলে সেখানে তাকে গ্রেফতার করার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর সেই আশঙ্কার কারণেই শেষ মুহূর্তে সফর বাতিলের সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।

খবরে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল—এই সফরে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কি না। কিন্তু আশ্বস্ত করার মতো কোনো নিশ্চয়তা মেলেনি।

২০২৪ সালের ২১ নভেম্বর গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আইসিসির বিবৃতিতে বলা হয়—‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং পরিকল্পিতভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে তারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন।’ একইসঙ্গে আদালত উল্লেখ করে—‘এই অপরাধে তারা শুধু নির্দেশদাতা নন, বরং সহ-অপরাধী হিসেবেও দায়ী।’

এদিকে, দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসন এখনও অব্যাহত গাজা উপত্যকায়। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ১২৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৩৬ জনকে হত্যা করা হয়েছে দক্ষিণ গাজার আল-মাওয়াসিরের তথাকথিত ‘নিরাপদ জোনে’।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২১ হাজার।

তবে সরকারি মিডিয়া অফিস বলছে—মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ নিখোঁজ, যাদের সবাইকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ