ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

সাম্য হত্যা: শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:৫৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:৫৯:৪৩ অপরাহ্ন
সাম্য হত্যা: শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে তার এ কর্মসূচি শুরু করেন।এর আগে সকালে সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাম্যর সহপাঠী ও শিক্ষকরা। আল্টিমেটামের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সহপাঠী ও পরিবারের সদস্যরা।

 

সংহতি জানাতে উপস্থিত হন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
 

 
এছাড়া অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন তারা। এসময় শিক্ষকরা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
 

 
সাম্য হত্যার ঘটনায় কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন ছাত্রদল নেতারা। আর শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

কমেন্ট বক্স
মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী