ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

একনেকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:০৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:০৮:৩৯ অপরাহ্ন
একনেকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে।রোববার (১৮ মে) এনইসির বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম।




অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে খরচের লক্ষ্য ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা। তবে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।
 


পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘ঘাটতি বাজেট দিয়ে তা পূরণে ঋণ নিয়ে জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেয়া যাবে না। তাই আসছে বাজেট ছোট হবে।’এবারের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘টাকা ছাপিয়ে যে খরচ হয় তা মূল্যস্ফীতির ওপর চাপ ফেলে। এবারের বাজেটে দায়িত্বজ্ঞানহীন কোনোকিছু করা হবে না। সরকার আর নতুন করে মেগাপ্রকল্প হাতে নেবে না। চলমান প্রকল্পগুলোতে অর্থের অপচয় এবং অনিয়ম বন্ধে সরকার তৎপর থাকবে।

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা