ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৭:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৭:১৪:১৪ অপরাহ্ন
ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে আবারও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এবার তিনি চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

১৮ মে (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আলোকে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি (পিআরএল) ও তার সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা স্থগিত রেখে অধ্যাপক এ কে এম ইলিয়াসকে দুই বছরের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থাকা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, পরিবহন অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি মুদ্রণালয়সহ একাধিক সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনটির অনুলিপি পাঠানো হয়েছে। অধ্যাপক এ কে এম ইলিয়াস নিজেও প্রজ্ঞাপনের অনুলিপি পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক এ কে এম ইলিয়াস পূর্বে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, এবারও তাঁকে সাত কলেজের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা